Linking Verb কাকে বলে?
যে “Verb” Subject কে Noun বা Adjective এর সাথে Link বা যুক্ত করে, তাকে Linking Verb বলে।
উদাহরণঃ I am a student.
এখানে, “am” একটি LV। উক্ত বাক্যে “am” দিয়ে subject এর কোনো কাজ করা বোঝাচ্ছেনা; বরং এটি দ্বারা subject (“I”) কে “student” শব্দটি সাথে যুক্ত করা হয়েছে যা মূলত একটি তথ্য (noun)।
প্রশ্নঃ আমি কে? (Who am I?)
উত্তরঃ ছাত্র। (Student)
প্রশ্নঃ ছাত্র কে? (Who is a student?)
উত্তরঃ আমি। (I)
অর্থাৎ, আমি = ছাত্র। (I = Student)
আরেকটি উদাহরণ লক্ষ্য করিঃ I am fine.
এই বাক্যে “I” এর অবস্থা সম্পর্কে তথ্য দিচ্ছে “fine” (Adjective), আর এই তথ্য যুক্ত করেছে “am” যা একটি “verb”।
প্রশ্নঃ আমি কেমন? (How am I?)
উত্তরঃ ভাল। (Fine)
প্রশ্নঃ ভালো কে? (Who is fine?)
উত্তরঃ আমি। (I)
অর্থাৎ, I = fine ।
এবার ভিন্নধর্মী একটি উদাহরণের দিকে তাকাইঃ I am eating.
এই বাক্যে “am” কি একটি Linking Verb? না, এটি একটি Auxiliary বা Helping Verb। আমরা কি বলতে পারি, I = eating। আমি এবং খাওয়া তো এক জিনিস নয়। আমি ও ছাত্র একই জিনিস, আমি ও ভালো একি জিনিস, কিন্তু আমি আর খাওয়া তো আর এক নয়। খাওয়া মানেই আমি আবার আমি মানেই খাওয়া; এটি ভুল। তাই, “am” একটি Linking Verb – এই কথাটিও ভুল।
